প্রকাশিত: Tue, Mar 21, 2023 10:07 PM
আপডেট: Fri, Sep 11, 2026 6:31 AM

রাজস্ব বাড়ানোর প্রস্তাব না দেয়ায় হতাশা জানালেন অর্থমন্ত্রী

মাজহার মিচেল: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মঙ্গলবার দুপুরে প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্পাদকদের সাথে অনলাইনে প্রাক-বাজেট আলোচনা করেন। সম্পাদকরা নিউজপ্রিন্টের দাম কমানোর প্রস্তাব দেন। বিজ্ঞাপনের বকেয়া পরিশোধের তাগিদও দেন। অর্থমন্ত্রী বলেন, আপনাদের বক্তব্যে শুধু খরচের কথাই উঠে এসেছে। নিজেদের অর্জনের কথাই বলেছেন কিন্তু কিভাবে দেশের আয় বাড়ানো যেতে পারে সেব্যাপারে কোন নির্দেশনা দেননি। তিনি বলেন,  আমাদের আয় বাড়লে অবশ্যই খরচ করার সুযোগ থাকবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব